দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ১৫ নভেম্বর ২০২৫ , ৯:১২:৩৩ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার

অবশেষে একাধিক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সোর্স পরিচয় দেওয়া রেজাউল পুলিশের হাতে আটক হয়েছে।

ভিক্ষুদ্ধ জনতা শনিবার বিকেলে সদরের ঘাটুরা এলাকার মহাসড়ক থেকে তাকে প্রথমে আটক করে পরে পুলিশে সোপর্দ করে। রেজাউলের বিরুদ্ধে সর্বশেষ এক নারী শ্লীলতাহানী ও নারী নির্যাতনের মামলা করেছিলো।

৪ নভেম্বর ওই নারীকে ধর্ষণ বা শ্লীলতাহানী ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে রেজাউলের বিরুদ্ধে। পরের দিন ৫ নভেম্বর ওই নারী অভিযোগ করেছেন।

রেজাউল ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় ও বোর্ডিং মাঠ এলাকায় দেহ ব্যবসা পরিচালনা করতো এবং নিজেকে কখনো সাংবাদিক, কখনো গোয়েন্দা সংস্থার লোক হিসেবে পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করার একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে।

আরও খবর

Sponsered content