
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় আশুগঞ্জ উপজেলার তালশহর বাজার অভিযান পরিচালনা করেছেন।
আজ দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন
এসময় কাপড় পরিমাপ স্টিকে কম থাকায় ০১ জন কাপড় ব্যাবসায়িকে ৫,০০০/-, মেয়াদ মূল্য ঠিকানাবিহীন বেকারি খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে ০১ জন বেকারী মালিককে ৭,০০০/-, মূল্য তালিকা না থাকায় ০১ টি প্রতিষ্ঠানে ১০০০/-, মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ০১ জন ফার্মেসি দোকানিকে ২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজ সর্বমোট ০৪ টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।