
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দায় পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ করেন ইউপি সদস্য মজিবুর রহমান। ভুক্তভোগী মজিবুর রহমান বলেন,দীর্ঘদিন যাবৎ এলাকায় একটি মহলের সাথে তার জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন তার তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লক্ষ টাকার মাছ নিধন করে
স্থানীয়রা জানান, জায়গা সম্পত্তির বিরোধের জেরে একটি মহল এর আগেও কয়েকবার ইউপি সদস্য মজিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছিল,যারা এই কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান স্থানীয় এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেলে যারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।