Ibrahim Atiullah Anik
৩ জানুয়ারী ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনী আসনের মধ্যে দ্বিতীয় দিনে অবশিষ্ট ৩টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) এই তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

যাচাই-বাছাই শেষে ৩৬ জন প্রার্থীর মধ্যে ৭ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জনিত জটিলতায় প্রার্থীতা বাতিল হয়।

প্রার্থীতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মুসা সিরাজী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সদ্য বহিষ্কৃত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, শাহমুর্তুজ আলী, মো. আবু কায়েস শিকদার, কাজী জমির উদ্দিন, দেওয়ান মো. নাজমুল হুদা। যাচাই-বাছাইয়ে এ ৩টি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ হয়েছে গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জুনায়েদ আব্দুর রহিম সাকি। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়ার মনোনয়ন বৈধ বলে গণ্য হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস এর মনোনয়ন বৈধ হয়েছে।

এদিকে মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য যায়। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার ভোরের দর্পণকে জানিয়েছেন, প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘণ করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০