Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাবিবা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঘর থেকে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের সংকরাদহ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত হাবিবা হরিণবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি সংকরাদহ গ্রামের মনুস মিয়ার ছোট মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে অন্য বোনদের সঙ্গে বসে পড়ালেখা করছিল হাবিবা। এ সময় কেউ একজন তাকে ঘর থেকে ডাক দেয়। ডাক শুনে বাইরে বের হওয়ার পর সে আর ঘরে ফেরেনি। রাতেই মাইকিং করে শিশুটির নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়।

বুধবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

হাবিবার বাবা মনুস মিয়া বলেন, ‘আমি সন্ধ্যার পর নামাজে ছিলাম। হঠাৎ মেয়েরা ফোন দিয়ে জানায় হাবিবাকে পাওয়া যাচ্ছে না। আজ সকালে তার লাশ পেলাম। কে বা কারা আমার মেয়েকে হত্যা করেছে জানি না। এর কঠোর বিচার চাই।’

নিহতের বড় বোন পারভীন আক্তার বলেন, ‘সন্ধ্যায় এক লোক গলা কাশি দিয়ে ডাকে। তখন আমার বোন বাইরে যায়। পরে আর ফিরে আসে নাই। তাকে ধর্ষণ কইরা মেরে ফেলছে।’

হরিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাস বলেন, ‘আট বছরের একটি বাচ্চাকে এমন নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা—বর্ণনাতীত। আমরা দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

হরিণবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার বলেন, ‘গতকালও সে পরীক্ষা দিয়ে গেছে। আজ সে আমাদের মাঝে নেই—এটা মেনে নেওয়া কঠিন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ বলেন, ‘একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০