
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজা সহ রমজান মিয়া নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। আজ সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গোপন সংবাদের ভিওিতে শনিবার রাতে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা ৫২ কেজি গাঁজা সহ রমজান মিয়া কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত রমজান মিয়া আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে । গ্রেফতারকৃত রমজান মিয়া কে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।