
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ই ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি সারুয়ার হাজারী পলাশ,সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু প্রমুখ । এসময় উপস্থিত সবাই দুর্নীতি মুক্ত থাকার শপথ গ্রহণ করেন।