
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ কসবা সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
আজ বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান,তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।