
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টায় লায়ন ফিরোজুর রহমান ওলি রেসিডেন্সিয়েল স্কুল এন্ড কলেজের পাশে পরিত্যাক্ত জমি থেকে র্যাব-৯ এর অভিযানে ৭১ রাউন্ড গুলি সহ ১ টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। ।
আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেে র্যাব-৯, সিপিসি-১ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ, তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত এগারোটায় র্যাব-৯ সিপিসি-১ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা এলাকায় লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়েল স্কুল এন্ড কলেজে অভিযান পরিচালনা করেন,অভিযানে ৭১ রাউন্ড গুলি সহ ১ টি এয়ারগান উদ্ধার করা হয়।
এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এসব অস্ত্র নাশকতার কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছিলো।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।