bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎস কেন্দ্র করার প্রস্তাব

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎস কেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে এবং সদর হাসপাতালের কার্যক্রম জেলা সদরের ঘাটুরাস্থ বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেন, জেলা সদর হাসপাতালটিকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাকেন্দ্র করার জন্য নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য সদর হাসপাতালের কার্যক্রম আমার এখানে স্থানান্তরের ব্যাপারে আমাকে প্রস্তাব দেয়া হয়েছে। আমার আর্থিক ক্ষতি হবে জেনেও সার্বিক বিবেচনা করে প্রস্তাবে সম্মত হয়েছি। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ে লিখিত আকারে প্রস্তাব পাঠানোর পর অনুমোদন দিলে এবং যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে হাসপাতালের কার্যক্রম স্থানান্তর করা হবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, জেলায় দিন দিন যেভাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়ছে। তা যদি চক্রাকারে বৃদ্ধি পায় তাহলে এ জেলার রোগীরা বিপাকে পড়বে। তাছাড়া করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করার জায়গাও আমাদের নেই। বড় একটি হাসপাতালকে করোনভাইরাসের চিকিৎসাকেন্দ্র করার জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। ছোট-খাটো ক্লিনিকে সদর হাসপাতালের কার্যক্রম স্থানান্তর সম্ভব নয়, সেজন্য জেলার একমাত্র বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। আমাদের বেঠকের সিদ্ধান্তের বিষয়টি ঊর্ধ্বতন কতর্ৃপক্ষকে জানানোর পর অনুমোদন পেলে কার্যকর হবে। সদর হাসপাতালকে প্রস্তুত করার জন্যও অনেক আয়োজনের বিষয় আছে।  সেগুলোর জন্য ঊর্ধ্বতন কতর্ৃপক্ষকে চিঠি দেয়া হবে।
উল্লেখ্য যে আজ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০