bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে ৩ জনের মৃত্যু, জেলা লকডাউ

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া মালয়েশিয়া ফেরত ব্যক্তিও করোনায় আক্রান্ত ছিলেন। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পাশাপাশি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়ও এ তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের ওই প্রবাসী মারা যান। পরবর্তীতে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করার পর রবিবার নমুনার ফলাফল হাতে পান সংশ্লিষ্টরা। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন জন। এছাড়া আরো সাতজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়াকে লকডাউন করা হয়েছে। যদিও এলাকার মানুষ সেভাবে লকডাউন মানছেন না। মারা যাওয়ার নাসিরনগরের ওই প্রবাসী সম্পর্কে জানা যায়, তিনি ২০ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনেও ছিলেন ৩৫ বছর বয়সী ওই প্রবাসী। কোয়ারেন্টিন থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ৪ এপ্রিল তিনি অসুস্থ বোধ করলে তার কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়। এতে তার শরীরে টাইফয়েডের জীবাণু ধরা পড়ে। এরপর ৭ এপ্রিল তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। এ ঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, দুপুরে ওই প্রবাসীর পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যায়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দিতে গিয়ে আমাদের আবাসিক চিকিৎসক ও জরুরি বিভাগের চিকিৎসক তার সংস্পর্শে এসেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০