২৭ এপ্রিল ২০২০, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা ছাড়াই সুস্থ হয়েছে দু’জন করোনা রুগী

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা ছাড়াই করোনা মুক্ত হওয়ার পর আইসোলেশন সেন্টার  থেকে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় ছাড়পত্র পাওয়ার পর তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তাদের একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদে আরেকজনের বাড়ি সদর উপজেলার চিনাইর গ্রামে যথাক্রমে ১০ এপ্রিল ১৭ এপ্রিল তাদের করোনা শনাক্ত হয়

এদিকে ভর্তি থাকা করোনা পজিটিভ রোগী চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপসর্গ না থাকায় আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা রোগীদের কোনো ধরনের চিকিৎসা দিতে হচ্ছে না আক্রান্তদের মাধ্যমে যেন কোনোভাবে না ছড়ায় সে কারণে তাদেরকে শুধুমাত্র আলাদা থাকাটা নিশ্চিত করা হয়েছে উপসর্গ না থাকায় অনেকে চলে যেতে চাইলেও পুনরায় পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশন সেন্টারেই তাদেরকে থাকতে হবে

খোঁজ নিয়ে জানা যায়, জেলা সদরের বক্ষব্যাধি হাসপাতালকে প্রথমে আইসোলেশন সেন্টার করা হয় পর্যন্ত জেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১৯ জনকে ওই হাসপাতালে আইসোলেশনে রাখা হয় প্রথমবারের মতো রবিবার বিকেলে দুজন এখান থেকে সুস্থতার ছাড়পত্র পান এর আগে তাদের পুনরায় নমুনা সংগ্রহ করা ফলাফলে করোনা নেগেটিভ আসে

সংশ্লিষ্টরা জানান, এখানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য একমাসের দায়িত্ব বণ্টন করে দেওয়া আছে এর মধ্যে ১৮ জন চিকিৎসক ১৫ জনের মতো নার্স পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন ছাড়া দুজন এলএমএসএস দুইজন পরিচ্ছন্নকর্মী নিয়মিত কাজ করেন সেন্টারের জন্য দুইজন পাঁচক রয়েছে যারা অবশ্য সেন্টারের বাইরে রান্নার কাজ করেন এখানে ভর্তিকৃতরা সরকারিভাবেই বরাদ্দ করা খাবার পান

 

আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা একজন জানান, তার পরিবারের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হলে পরিবারের অনেকের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে চারজনের করোনা পজেটিভ আসে সবাই এখন আইসোলেশনে আছেন কিন্তু তাদের কারো কোনো ধরনের উপসর্গ নেই এখানে থাকা আরো অনেকেরই উপসর্গ  নেই বলে তিনি জানান

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভর্তি থাকা রোগী জানান, উপসর্গ না থাকায় তাদের কোনো ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে না নার্সরা সময় মতো এসে হ্যান্ড মাইকে ডেকে খাবার দিয়ে যান খাবার দেওয়ার আগে সবাইকে যার যার ঘরে অবস্থান করতে বলা হয় চিকিৎসা কিংবা নার্সদেরকে এখনো তাদের খুব সামনে আসার প্রয়োজন হয় নি কিংবা তারা কেউ খুব সামনে আসেননি

 

আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা ডা. এশরামুল রেজা বলেন, ‘দুজনের করোনা নেগেটিভ আসায় রবিবার বিকেলে বাড়িতে চলে যেতে বলা হয়েছে ছাড়া আরো যারা ভর্তি আছেন তাদের কারো কোন ধরনের উপসর্গ  নেই বলে চিকিৎসা দিতে হচ্ছে না আক্রান্তরা যেন কোনোভাবে করোনা ছড়াতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১০

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১১

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১২

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৩

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৪

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৫

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৬

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৭

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৮

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৯

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০