Shakil Shah
২৭ অক্টোবর ২০২০, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্লগার ওয়াশিকুর হত্যা: রায়ের দিন পেছাল

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় রায়ের দিন পিছিয়েছে। রাষ্টপক্ষের আবেদন মঞ্জুর করে পুনরায় আসামি সাইফুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত মঙ্গলবার (২৭ অক্টোবর) রায় ঘোষণার দিন ধার্য ছিল। গত ৪ অক্টোবর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

এ মামলায় আসামিরা হলেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। মামলায় মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা পলাতক রয়েছেন।

গত ২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের নিজ বাসার সামনে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে জনতা। যারা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। ওয়াশিকুর ‘ইস্টিশন’ ব্লগে লেখালেখি করতেন। এছাড়া ফেসবুকে মৌলবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে লেখালেখি করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০