Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাটিয়ারীর সন্তান হিসেবে আমরণ আপনাদের পাশে থাকতে চাই

ভাটিয়ারীর সন্তান হিসেবে আমরণ আপনাদের পাশে থাকতে চাই

চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, আমি ভাটিয়ারীর সন্তান। এই এলাকার আলো বাতাসে আমি বেড়ে ওঠেছি। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও আমি এলাকা ছেড়ে শহরমুখী হইনি। ভাটিয়ারীর একজন নগন্য সন্তান হিসেবেই আমি আমরণ আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সীতাকুন্ডের ভাটিয়ারীতে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, ভাটিয়ারী সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তার ঋণ শোধ করার মতো নয়। তবে আমার চেষ্টা থাকবে এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকা। আমি যেহেতু এলাকার সন্তান, সেহেতু কম-বেশি বুঝি এলাকার সমস্যা ও সম্ভাবনা দুটোই। সুতরাং নির্বাচিত হলে প্রয়োজনীয় কর্মযজ্ঞ পরিচালনা আমার জন্য কঠিন হবে না ইনশাল্লাহ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা নুরুল আনোয়ার, ইমরোজ সেলিম মিনু, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবউদ্দিন, ফিরোজুল আলম, কামাল উদ্দিন সওদাগর, ইকবাল হোসেন, কায়ছারুল আলম, ফরিদুল আলম, রমজান আলী মেম্বার, সেলিম উদ্দিন মাহমুদ, রবিউল হক রবি, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মোঃ কায়ছার, মুসলিম উদ্দিন রাজা, লিয়াকত চৌধুরী জুয়েল, অছি উদ্দিন, মছিউদ্দৌলা, জানে আলম, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, হারুন, কামাল, শাওন, শাহিদ, এয়াকুব আলী বাবুল, শওকত আলী, কলি মেম্বার, আলাউদ্দিন প্রমুখ।

বিকালে আসলাম চৌধুরী সীতাকুন্ড পৌর সদরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। সেখানে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা নগদ অর্থ সহ ৭টি ঘর পুড়ে ছাই

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১২

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৩

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৪

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৫

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৬

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৭

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৮

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৯

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

২০