Shakil Shah
৮ ডিসেম্বর ২০২১, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

এদিকে, টাইমস অব ইন্ডিয়া বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকাও। তবে এ বিষয়ে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আজ বুধবার দুপুরে তামিলনাড়ুতে বিধ্বস্ত হওয়া সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারে প্রতিরক্ষাপ্রধান ছাড়াও অন্যান্য স্টাফ এবং পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে উদ্ধার অভিযানে রয়েছেন কর্মীরা। ঘন ও গাঢ় ধোয়া উড়ছে। গাছের ওপর দিয়ে আগুন দেখা গেছে। স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা মৃতদেহগুলো সরিয়ে নিয়েছেন।

ভারতের এয়ারফোর্স এক টুইটবার্তায় জানিয়েছে, হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে দিল্লি থেকে সুলুরের উদ্দেশে্য যাচ্ছিল। পথে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এটি বিধ্বস্ত হয়। তবে এটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০