১৪ মে ২০২০, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ১৪ শ্রমিক নিহত

ভারতে বাড়ি ফেরার সময় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৪ শ্রমিক নিহত হয়েছে। মধ্যপ্রদেশের গুনায় আজ বৃহস্পতিবার সকালে এক দ্রুত গতির বাস শ্রমিকদের বহনকারী ট্রাকে ধাক্কা দিলে আট শ্রমিক নিহত হয়। এসময় আহত হয় আরও ৫৪ জন। এর কয়েক ঘণ্টা আগে উত্তরপ্রদেশে দ্রুত গতির একটি বাস ছয়জন শ্রমিকের ওপর দিয়ে চলে যায়। খবর এনডিটিভির।

 মধ্যপ্রদেশে দুর্ঘটনার শিকার ট্রাকটি মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে যাচ্ছিল। ওই ট্রাকে প্রায় ৭০ জন শ্রমিক ছিল। কিন্তু গুনা বাইপাস সড়কে একটি দ্রুত গতির বাস ট্রাকটিকে ধাক্কা দিলে আটজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বুধবার দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ৫৫-৬০ জন শ্রমিক আহত হয়েছে। তারা বলছে যে, শ্রমিকদের অধিকাংশই উত্তরপ্রদেশের উন্নাও জেলার বাসিন্দা।
মাইগ্র্যান্ট শ্রমিকদের এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় তিনি বলেন, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ যাওয়ার জন্য মাইগ্র্যান্ট শ্রমিকরা দুর্ঘটনায় পড়ার মর্মান্তিক খবর পেয়েছি। হতাহতের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য প্রার্থনা করি।
ট্রাকে থাকা একজন শ্রমিক বলেন, দুর্ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। ট্রাকে ৫৫-৬০ জন ছিল। রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে পৃথক আরেক ঘটনায় উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার একটি মহাসড়কে বুধবার রাতে ছয়জন শ্রমিকের ওপর দিয়ে চলে যায় একটি সরকারি বাস। পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে ওই শ্রমিকরা পায়ে হেঁটে পাঞ্জাব থেকে নিজেদের বাড়ি বিহারে যাচ্ছিল। ওই বাসে যাত্রী ছিল না এবং বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০