১১ মে ২০২০, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজারের বেশি, মৃত্যু ৯৭

ভারতে দিন দিন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৫২ জন। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ২০৬ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ১৬১ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ২১২ জনের। ওই পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ হাজার ৯৬৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৪৩ হাজার ৯৮০টি।

দেশটিতে সোমবার সকাল পর্যন্ত ৩১ দশমিক ১৪ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, সোমবার বিকেলে দেশব্যাপী লকডাউনের বিষয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন চলছে। লকডাউন চলাকালীন এ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ৫ম বারের মতো বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

ভারতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে রোববার নতুন করে আরও ১ হাজার ২৭৮ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। ফলে ওই রাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২২ হাজার। অপরদিকে সেখানে ৮ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫শ এবং মারা গেছে প্রায় ৫শ মানুষ। অপরদিকে তামিলনাড়ুতে রোববার নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৬৯ এবং মারা গেছে তিনজন। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২শ।

এদিকে, মঙ্গলবার থেকে সীমিত আকারে দূরপাল্লার ট্রেন চালু করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ। ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ‘আগামী ১২ মে থেকে ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করা হবে।

প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ ট্রেন রাজধানী নয়াদিল্লি থেকে দেশের বড় স্টেশনগুলোতে চলাচল করবে। ১১ মে বিকেল ৪টা থেকে ট্রেনগুলোর টিকিট বুকিং শুরু হবে।’ তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই ১২ মে অর্থাৎ পরশু থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিল সরকার।

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুাম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু-তাওয়াই এই ১৫টি রুটে চলবে এসব যাত্রীবাহী ট্রেন। তবে ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা সংখ্যা আরও বাড়ানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০