Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ার পর ফুলবাড়ীতে কমতে শুরু করেছে চালের দাম

ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ার পর ফুলবাড়ীতে কমতে শুরু করেছে চালের দাম

ভারত থেকে চাল আমদানি এবং সরকারি সংস্থার মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রির প্রভাবে দিনাজপুরে চালের বাজারে নেমেছে দাম। ২৮ জানুয়ারি বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা।

স্বর্ণা ও পাইজাম চাল, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪৭ থেকে ৪৮ টাকা কেজি দরে—এখন তা বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৪ টাকা কেজিতে।

২৮ ও ২৯ জাতের চাল, যা ছিল ৪৬ টাকা কেজি—সেটিও নেমে এসেছে ৪৩ থেকে ৪৪ টাকায়। অন্যদিকে মিনিকেট চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা দরে।

চালের দাম কমায় যেখানে স্বস্তিতে ক্রেতারা, সেখানে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাল ব্যবসায়ীরা। তারা বলছেন—সরকারি ব্যবস্থাপনায় কম দামে চাল বিক্রির কারণে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

চাল ব্যবসায়ী মাজাহার বিডিয়ার বলেন, সরকার ভারত থেকে চাল আমদানি করছে, আবার ওএমএস আর টিসিবির মাধ্যমে কম দামে চাল বিক্রি হচ্ছে। এতে আমাদের বিক্রি অনেক কমে গেছে। এভাবে চলতে থাকলে আমরা পুঁজি হারিয়ে পথে বসবো। সরকার যদি আমাদের বিষয়টা একটু দেখে, তাহলে আমরা উপকৃত হবো। এমন কথা বলেন চাল ব্যবসায়ী কেরামত আলী,সাজু মিয়া, সুফল কুমারসহ অনেকে

চাল ক্রেতা জাহাঙ্গীর হোসেন ও ফয়জার রহমান বলেন, চালের দাম কিছুটা কমেছে, এতে আমাদের জন্য ভালো হয়েছে। তবে যদি আরও একটু কমে, তাহলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য আরও সুবিধা হতো।

চালের দাম কমায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও, ব্যবসায়ীদের আশঙ্কা—দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি তাদের টিকিয়ে রাখা কঠিন করে তুলবে। এখন দেখার বিষয়, বাজার স্থিতিশীল রাখতে সরকার কী ধরনের সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১০

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১১

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১২

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১৩

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৪

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৮

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৯

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

২০