Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে পলাশ সাবরেজিস্ট্রার অফিসের বেহাল দশা, ঝুঁকিতে ২৬ হাজার নিবন্ধিত দলিল

ভূমিকম্পে পলাশ সাবরেজিস্ট্রার অফিসের বেহাল দশা, ঝুঁকিতে ২৬ হাজার নিবন্ধিত দলিল

নরসিংদীর পলাশে দুইদিনে তৃতীয়বারের মতো ভূমিকম্প হওয়ার পর প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত জরাজীর্ণ উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলার নিবন্ধিত প্রায় ২৬ হাজার দলিল ।

এর আগে, শুক্রবার প্রথম দিনের ভূমিকম্প শুরু হয় সকাল ১০টা ৩৮ মিনিটে। এরপর আর ও কয়েক দফায় ভূমিকম্প হয়, এসময় জেলায় ৫ জনের প্রাণহানিসহ আহত হয় প্রায় শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন, দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত পলাশ উপজেলা সাবরেজিস্ট্রার অফিস ও রয়েছে।

এ অফিসের রেকর্ড রুমের দরজা,জানালা, দেয়াল, সাব-রেজিস্ট্রারের খাসকামরা এজলাসের দেয়াল ও কলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলার ২৬ হাজার নিবন্ধিত দলিল ও তার তথ্য । যেকোনো সময় ভবনটি ধসে যাওয়ার সহ যেকোনো দুর্ঘটনায় এসব দলিল নষ্ট হওয়া সম্ভাবনা রয়েছে।

এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অত্র অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সেবা গ্রহীতারা।

সাবরেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এ অফিসে মোট দলিল নিবন্ধিত হয়েছে প্রায় ২৬ হাজার ১০০। এর মধ্যে ৫৬০টি বালামে ২৩ সাল পর্যন্ত ১৮ হাজার দলিল লিপিবদ্ধ হয়েছে। বাকি ৮ হাজার ১০০ নিবন্ধিত দলিল বালামে লিপিবদ্ধর কাজ চলমান রয়েছে । এসব দলিলের সাথে সম্পৃক্ত রয়েছে দলিলের নিবন্ধন রেজিস্ট্রার এন্ট্রি বই,রেজিস্ট্রার ফি বই, স্টেম্প শুল্ক, স্থানীয় সরকার কর, (উৎস আয়কর), রেজি পে অর্ডার বই, এন-এন রেজিস্ট্রার বইসহ রয়েছে প্রয়োজনীয় মূলবান কাগজপত্র।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার আরিফুর রহমান জানান,এটা হচ্ছে একটা পুরাতন পরিত্যক্ত কোর্ট বিল্ডিং, এর একাংশে আমাদের অফিসের কার্যক্রম চলছে। সরজমিন পরিদর্শন করে গণপূর্তকে চিঠি দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০