Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে রূপগঞ্জে এ ওয়ান পোলার গার্মেন্টস তিন দিনের ছুটি ঘোষণা

ভূমিকম্পে রূপগঞ্জে এ ওয়ান পোলার গার্মেন্টস তিন দিনের ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার এ ওয়ান পোলার গার্মেন্টস গতকাল ২৩ নভেম্বর রবিবার তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে ভবনে ফাটল দেখা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

গার্মেন্টসের সকল ভবন নিয়োজিত প্রকৌশলীদের পরিদর্শন ও তত্ত্বাবধান শেষে কোন রকম জটিলতা না পাওয়া গেলে আগামী ২৭নভেম্বর যথারীতি গার্মেন্টস চালু করা হবে। গার্মেন্টসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে উপজেলার ভুলতার রবিনটেক্স গার্মেন্টসের তিনটি ভবনে ফাটল দেখা দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। তারা দফায় দফায় কাজে যোগদান না করে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় অবস্থান নেয়।

শ্রমিকরা জানায়, ভূমিকম্পে রবিনটেক্স কারখানার তিনটি ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। তাতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা কাজে যোগদান না করে অসন্তোষ প্রকাশ করে। গত ২২নভেম্বর শনিবার দ্বিতীয় দফা ভূমিকম্পে গার্মেন্টসের ভবনগুলো কেঁপে ওঠে। শ্রমিকেরা আতঙ্ক ও ভয়ে হুড়োহুড়িতে বের হওয়ার সময় পদপৃষ্ট হয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিনটেক্সের কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, গার্মেন্টসের দুইটি ভবনের মেঝের ও দেওয়ালের প্লাস্টারের আস্তরে ফাটল সৃষ্টি হয়েছে। বিষয়টি শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে তারা কাজে যোগদান করতে অনীহা প্রকাশ করে।

পরিদর্শন শেষে সিভিল ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ফাটল শুধু প্লাস্টারের স্তরে, ভবনের কাঠামোগত অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। রবিনটেক্স চালু রয়েছে। তবে শ্রমিকদের উপস্থিতি কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০