Shakil Shah
২৯ নভেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতর স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

ভূরুঙ্গামারীতর স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার দারুল ইহ্সান ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের দুধ পান করিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান কর্মসূচীর উদ্বোধন করেন।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, আদর্শ পুষ্টিকর খাদ্য দুধের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা ও প্রাণিসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচি শিক্ষার্থীদের নিয়মিত দুধ পানে উৎসাহিত করবে। দুধের পুষ্টিগুণ সম্পর্কে তাদের সচেতনতা বাড়বে।

এছাড়া প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছা. হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান সুমন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও মাদ্রাসার সহকারী পরিচালক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দুধ একটি আদর্শ খাদ্য। শিশুরা দুধ পান করলে তাদের মেধার উন্নয়ন ঘটবে সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শিশুরা অনেক সময় দুধ খেতে চায় না এই কর্মসূচি তাদের দুধ পানের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০