Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপনের আয়োজন করে। পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় অন্যানের মধ্যে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, জামায়াতের জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন, এনসিপির ভূরুঙ্গামারী প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শেফালী খাতুন ও এএসআই শামসুজ্জামান বক্তব্য রাখেন।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন বলেন, দুর্নীতি প্রতিরোধ একটি সামাজিক চর্চার বিষয়। দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন ও শুদ্ধতার চর্চায় অভ্যস্ত হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০