Online Desk
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি: উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম এর জনসভায় জনতার ঢল নেমেছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) বিকেলে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভার যোগ দিতে সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে জড়ো হন। দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল।

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন।

প্রধান আলোচক কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনেনিত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল আমিদ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও ঢাকা মহানগর পূর্ব ছাত্র শিবির সভাপতি আসিফ আব্দুল্লাহ, ডাকসুর কার্যকরি সদস‍্য রায়হান উদ্দিন।

বক্তব্য রাখেন, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন, ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান, কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক, ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন।

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনেনিত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, দাঁড়ি পাল্লার পক্ষে সারা বাংলাদেশে দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লায় একটি ভোট এবং গণভোটে ‘হ্যা’ দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। ১৮ কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি, লুটপাট, গুণ্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাল্লাহ। এই গণজোয়ার আগামী ১২ তারিখ ১১ দলীয় জোটের প্রার্থীকে তথা দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যম একটি পরিবর্তিত কুড়িগ্রাম-১ এর সূচনা করবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০