Online Desk
১২ মার্চ ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে মধ্য রাতে মৌসুমের প্রথম বৃষ্টি কৃষকের মনে স্বস্তি

ভূরুঙ্গামারীতে মধ্য রাতে মৌসুমের প্রথম বৃষ্টি কৃষকের মনে স্বস্তি

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েক দিন থেকে রাতে শীত আর দিনে গরম আবহাওয়ার পর বুধবার দিবাগত মধ্যে রাতে মৌসুমের প্রথম বৃষ্টির দেখা মিলেছে। হঠাৎ বৃষ্টিতে স্বতি নেমে এসেছে কৃষকের মনে।

উপজেলা কৃষি বিভাগ বলছে, কাংখিত বৃষ্টিতে কৃষক লাভবান হয়েছেন। দমকা হাওয়ায় সামান‍্য কিন্তু উঠতি ফসল ও পাকা গম মাটিতে শুয়ে পড়েছে। ইরি-বোরো ধান, ভুট্টা ও বেগুন খেতে পর্যাপ্ত সেচের কাজ করেছে বৃষ্টি। এছাড়াও গাছের পাতায় জমে থাকা ধুলা বৃষ্টির পানিতে পরিস্কার হয়েছে। এতে সালক সংশ্লেষের মাধ্যমে খাদ‍্য তৈরি করতে পারবে। ফলে দ্রুত গাছের পাতা তৈরি হবে।

বুধবার ( ১১ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ দমকা হাওয়া আর বৃষ্টি শুরু হয়। টানা প্রায় ঘন্টা খানেক অনবরত পড়তে থাকে বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি থামার পর সেহেরির ঠিক আগ মুহূর্তে ফের গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সেই সাথে আকাশে ঘন কালো মেঘের গুড় গুড় শব্দের সাথে প্রচন্ড বিদ‍্যুৎ চমকায়। এসময় অনেকের ঘুম ভেঙে যায় এবং বেশ উপভোগ করেন বৃষ্টির রিমঝিম শব্দ।

বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বিদ‍্যুৎ চলে গেলে সেহরিতে খানিকটা ভোগান্তি পোহাতে হয়। তবে মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বতি নেমে আসে কৃষক ও সাধারণ মানুষের মনে। বৃষ্টি স্নাত ধুলা বালিহীন এক নির্মল ভোর দেখতে পায় উপজেলাবাসী।

এদিকে বৃষ্টির সাথে প্রচন্ড বিদ‍্যুৎ চমকালেও কোথায় কোন বজ্রপাতের ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃষ্টি শুরু হওয়ার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন তাদের অভিব‍্যক্তি ব‍্যক্ত করে পোস্ট করেন। বিশিষ্ট কবি ও সাংবাদিক রফিকুল হাসান রঞ্জু মধ্যে রাতে বৃষ্টি পড়ার দৃশ্যের ছবি পোস্ট করে লিখেছেন,
“বৃষ্টি এলো ভাংগা চালে জল চুঁইয়ে
উঠান ভরে গড়গড়িয়ে
পথের ধুলায় হুরমুড়িয়ে”
মোঃ মনিরুজ্জামান নামের একজন লিখেন ” যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের উপর অন‍্যায় হামলার কারণে ইরানসহ পুরো মধ্যপ্রাচ্য জ্বলছে। ফলে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ডিজেল সংকটের কারণে সময়মত জমিতে সেচ দিতে পারছে না কৃষক। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। এতে জমিতে কয়েকদিন সেচ না দিলেও চলবে। ততদিনে জ্বালানি তেলের সংকটও কমবে।

দুধকুমার নদের পাড়ে হেলডাঙা গ্রামের বাসিন্দা আজিজুল হক জানান, ডিজেল সংকটের কারণে গত তিন দিন থেকে ধানের খেতে পাই দিতে পারি নাই। গত রাতে হঠাৎ খুব বৃষ্টি হয়েছে। সকালে গিয়ে দেখি জমিতে পানি জমেছে। আগামী কয়েকদিন পানি দেওয়া লাগবে না। এটা আল্লাহর রহমত। মনে খুব শান্তি লাগতেছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, এ বৃষ্টি কৃষকের বহু কাঙ্ক্ষিত ছিল। এতে কৃষক অনেক খুশি। বিশেষ করে, যেসব উঁচু জমিতে প্রতিদিন সেচ দিতে হয়, সে জমির জন্য খুবই উপকার হয়েছে। দমকা হাওয়ায় সামান‍্য কিন্তু উঠতি ফসল ও পাকা গম মাটিতে শুয়ে পড়েছে। ইরি-বোরো ধান, ভুট্টা ও বেগুন খেতে পর্যাপ্ত সেচের কাজ করেছে বৃষ্টি।

হেলে পড়া গম খেতে যাতে পানি আটকে না থাকে সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০