Online Desk
৪ মার্চ ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনা সদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন

ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস‍্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর এক সদস‍্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন আসমা আক্তার (১৯) নামের এক যুবতী। আসমা চাঁদপুর জেলার

মত্তলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের বিল্লাল খানের মেয়ে। সেনাসদস্য জাহাঙ্গীর আলম (২১) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শাহা আলীর ছেলে।

জানাগেছে, প্রায় তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হয় জাহাঙ্গীর আলমের। চাকরিরত অবস্থায় মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্কে জাড়ান চাঁদপুরের মেয়ে আসমার সাথে। একাধিকবার দেখা স্বাক্ষাতের পর তারা উভয়েই গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে বিষয়টি জানাজানি হলে আসমা তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে তোলার দাবি জানালে ওই সেনা সদস‍্য আসমার কাছে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা পরিশোধ না করায় তাদের বিয়েকে অস্বীকার করে জাহাঙ্গীর।

পরে মেয়েটি কৌশলে বাড়ির ঠিকানা সংগ্রহ করে গত ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ভূরুঙ্গামারীতে গিয়ে ওঠে। তিন দিন বাড়িতে থাকার পর জাহাঙ্গীরের খালাসহ অন‍্যান‍্য আত্মীয়রা মেয়েটিকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয়রা গুরুত্বর অসুস্থ অবস্থান গত ২৬ ফেব্রুয়ারি আসমাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালে চিকিৎসা শেষে ভুক্তভোগী ওই যুবতী গত ৩ মার্চ ভূরুঙ্গামারী থানায় একটি নির্যাতন মামলা দায়ের করেন। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ওই দিন রাতেই অভিযান চালিয়ে সেনাসদস‍্য জাহাঙ্গীর এর বাবা শাহ আলী ও মা জাহানারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার (৪ মার্চ ) দুপুরে আটককৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।

ভূক্তভোগী আসমা আক্তার জানান, আমি আমার পরিবারের সাথে সকল সম্পর্ক ত‍্যাগ করে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে চলে আসি। প্রথমে তারা মেনে নিয়ে বাড়িতে থাকতে দেয়। কিন্তু তিন দিন পরে তারা আমার উপর অমানবিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।

আমার গলায় থাকা স্বর্ণেল চেইন, আংটি, পায়ের পুপুর খুলে নেয়। আমার ফোনে থাকা জাহাঙ্গীরের সাথে থাকা সকল ছবি ও ভিডিও তারা ডিলেট করে দেয়। নিরুপায় হয়ে আমি থানায় মামলা করেছি। আমি ন‍্যায় বিচার চাই।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন মামলা হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে বুধবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০