Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নে কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানীপাড়া থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

জানাগেছে, মঙ্গলবার সকাল থেকে জমিতে ধান কাটার কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ পাশের একটি জারুল গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পান তারা। পরে উপরে তাকিয়ে তাদের চোখে পড়ে বিশাল দেহের অজগর সাপটি। এই খবরে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি ।

উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ। স্থানীয়দের ধারণা গত অক্টোবরে হঠাৎ বন‍্যায় ভারতীয় পানির ঢলে হয়তো অজগর সাপটি ভেসে এসেছিলো।

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বলেন, এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সাথে সাপটি ভেসে এসে থাকতে পারে। একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরো থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরো অনুসন্ধান করা প্রয়োজন।

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, “অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০