Ibrahim Atiullah Anik
২৪ নভেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীর সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিমিয়

ভূরুঙ্গামারীর সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিমিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন।
নব নিযুক্ত জেলা প্রসাশক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ‍্য ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের উন্নয়কে বেগবান করতে সৎ ও চরিত্রবান নেতা নির্বাচনের আহ্বান জানান। নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় মতবিনিময় সভায় ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক জাকী আলা উদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যার আব্দুল ওয়াদুদ, জামায়াতের সাবেক কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, প্রেসক্লার সভাপতি আনোয়ারুল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান বক্তব্য রাখেন।

পরে নব নিযুক্ত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে উপজেলা পরিষদ চত্বরে ওষুধি গাছের চারা রোপন করেন। সবশেষে তিনি উপজেলার দুর্গম চরাঞ্চলের ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০