
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুর পর্যন্ত সরাসরি যাতায়াতের সুবিধার্থে (মেইল) বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী বাস টার্মিনাল থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। সরাসরি (মেইল) বাস সার্ভিস চালু না থাকায় বিভাগীয় শহর রংপুর যাতায়াতের ক্ষেত্রে ভূরুঙ্গামারী উপজেলার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। এতে তাদের সময় ও অর্থ অপচয় হতো।
উদ্বোধনকালে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খায়রুল আলম, কুড়িগ্রাম জেলা বাস মনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি আলহাজ¦ কাজী গোলাম মোস্তফা, উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি রবিউল আলম গামা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সহ পরিবহন সেক্টরের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কয়েকজন যাত্রী জানান, সরাসরি (মেইল) বাস সার্ভিস চালু হওয়ায় দ্রুত বিভাগীয় শহর রংপুর যাতায়াত করা সম্ভব হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে।
উত্তর ধরলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি রবিউল আলম গামা বলেন, ভূরুঙ্গামারী থেকে রংপুরের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা।