Ibrahim Atiullah Anik
২৬ নভেম্বর ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন শিকদারের বহিস্কারাদেশ প্রত‍্যাহার

ভূরুঙ্গামারী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন শিকদারের বহিস্কারাদেশ প্রত‍্যাহার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক ( শাহিন শিকদার) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সাথে সারাদেশের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।

এর আগে গত বছরের ১৫ মে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় এ কে এম ফরিদুল হক শাহিন শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ফরিদুল হক শাহিন শিকদারকে বহিষ্কার করা হলো। এর আগে ১৩ মে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

তিনি উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

এ বিষয়ে ফরিদুল হক শাহিন শিকদার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল। আমি সেটা মেনে নিয়ে ছিলাম। কিন্তু দলের সকল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করেছি। এমনকি ফ‍্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে ভূরুঙ্গামারীতে অগ্রনী ভূমিকা পালন করেছি। দল আমার বহিস্কারাদেশ প্রত‍্যাহার করেছে এজন‍্য আমি দলীয় হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা কর্মী নব উদ্যোমে কাজ করবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০