Shakil Shah
৬ ডিসেম্বর ২০২১, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেসেই গেল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

ভোরের দর্পণ ডেস্ক:

সকাল থেকে অপেক্ষা, বৃষ্টি বন্ধ হলেই শুরু হবে খেলা। ভারী বর্ষণ উপেক্ষা করে স্টেডিয়ামে হাজির বোর্ডের কর্তাব্যক্তি ও কর্মীরা। সংবাদমাধ্যম কর্মী থেকে দর্শক, অনেকেই উপস্থিত হয়েছেন মিরপুর স্টেডিয়ামে। তবে যাদের জন্য অপেক্ষা, বাংলাদেশ আর পাকিস্তান দলের ক্রিকেটাররাই যে মাঠমুখো হলেন না। দিনভর চলল ভারী বর্ষণ। তাতে হোটেলেই দিন গেল দুই দলের ক্রিকেটারদের। গ্রাউন্ডসম্যানদেরও কাটল অলস সময়; সারাদিনে আর সরাতে হলো না পিচ কাভার।

দুপুর ২টার দিকে আসল ঘোষণা। বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিনের খেলা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। বৃষ্টি না থামায় আজ মাঠে কোনো বলই গড়াতে পারেনি।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তিন দিন ধরেই আকাশ মেঘলা এবং সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে ঢাকা টেস্টে। ম্যাচের প্রথম দিন শনিবার চা বিরতির পর বল মাঠে গড়ায়নি। গতকাল দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা। পরে দুপুরের দিকে খেলা শুরু হলেও তা টেকে কেবল ৩৮ বল। এরপর দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

তৃতীয় দিনে আজ ম্যাচের সময় আধা ঘণ্টা এগিয়ে আনলেও লাভ হয়নি। টানা বর্ষণের কারণে খেলা শুরু করাই সম্ভব হয়নি। এমনকি হোটেল থেকেই বের হতে পারেনি দুই দল। পরিস্থিতি এমন চলতে থাকলে ম্যাচের ভাগ্য গড়াতে পারে ড্রয়ের দিকে। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৮ রান।

বৃষ্টির তীব্রতা কমলে আগামীকাল (মঙ্গলবার) ম্যাচের চতুর্থ দিন বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত থেকে ব্যাটিং শুরু করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০