Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট দিলে বিএনপিকে দিয়েন, জামায়াতে ভোট দিলে শান্তিতে থাকতে দিবো না

ভোট দিলে বিএনপিকে দিয়েন, জামায়াতে ভোট দিলে শান্তিতে থাকতে দিবো না

আপনারা ভোট দিলে বিএনপিকে দিয়েন। না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিবো না। এভাবেই ভোটারদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। ইতোমধ্যে তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই স্থানীয় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । বর্তমানে তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা ঘাট এলাকায় বিএনপি কার্যালয়ে এমন বক্তব্য দেন তিনি। পর পরই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে রবিবার দুপুরে তিনি তার ফেসবুক আইডি থেকে বক্তব্যটি সরিয়ে নেন। পরে রবিবার বিকেল চারটার দিয়ে অপর একটি লাইভে তিনি দাবি করেন তার বক্তব্যটি একটি মহল কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

বক্তব্যে তাকে আরও বলতে শোনা যায়, আওয়ামী লীগের যেসকল ভাইয়েরা আছেন, এলাকায় আছেন, দূরে আছেন বিগত দিতে আকাম-কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন আজকে থেকে মাফ করে দিবো। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন। চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে। এলাকার স্বার্থে হলেও, উন্নয়নের স্বার্থে হলেও, সুবিধা অসুবিধার স্বার্থে হলেও আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল পুনর্বাসন হয়, আপনাদের দল যদি আবারো কখনো প্রতিষ্ঠিত হয়, আপনাদের দল যদিও আবারো কখনো এদেশের রাজনীতি করার সুযোগ পায়, যদি তখন আপনারা আমাদের ছেড়ে চলে যান তখন আমাদের আপত্তি থাকবে না। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিবো না।

তার বক্তব্যের নিন্দা জানিয়ে শরীয়তপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, আমি যেটা জানি ওনি (মতিউর রহমান সাগর) নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। যদি এধরণের বক্তব্য এখন আর ভোটারদের উপর প্রভাব পড়েনা। তবুও এধরণের বক্তব্য একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে আসা সঠিক নয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বিষয়টির ব্যাপারে জানতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে দুইবার কল দিলে তিনি কল রিসিভ না করে কেটে দেন। তবে তার ফেসবুকে রবিবার বিকেল চারটার দিকে অপর একটি লাইভে তিনি বলেন, তার বক্তব্যটি কাটছাঁট করে অপপ্রচার চালাচ্ছে। এসময় তিনি অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান।

বিষয়টি নিয়ে জানতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নড়িয়া-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের মুঠোফোনে বলেন, তার এই বক্তব্যর দায় দল নিবে না এবং কেউ যদি ভবিষ্যতে দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে দল থেকে বহিষ্কার করা হবে এই বক্তব্যের দায় তার নিজেকে নিতে হবে দল নিবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০