Online Desk
১৯ জানুয়ারী ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

ভোলাকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ নগরীতে রূপান্তরের দৃঢ় অঙ্গীকার করেছেন ভোলা সদর আসনের গরুর গাড়ি প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ক্ষমতার রাজনীতি নয়—জনগণের অংশগ্রহণেই ভোলার ভবিষ্যৎ গড়ে তোলা হবে।

সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক রাজনৈতিক সভায় টেলি-কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পার্থ বলেন, “ভোলার মানুষ বহু বছর ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের শিকার। এই অবস্থা আর চলতে পারে না। আমরা ভোলার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এই অপসংস্কৃতির অবসান ঘটাবো।”

তিনি আরও বলেন, “বিএনপির ভাইদের সঙ্গেও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। ভোলা–বরিশাল ব্রিজসহ ভোলার যেসব মৌলিক সমস্যা রয়েছে, সেগুলোর বাস্তবসম্মত সমাধান করবো—ইনশাআল্লাহ।”

নির্বাচনী প্রচারের বিষয়ে তিনি বলেন, “যোগ্য মানুষকে সংসদে পাঠাতে হলে ঘরে ঘরে যেতে হবে। পাড়া-মহল্লায় মা-বোনদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন এবং গরুর গাড়ি মার্কায় ভোট চাইবেন।”

রাজাপুর ইউনিয়ন বিজেপির সভাপতি আবদুল মতিন চকিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, বিজেপি নেতা বাদল রাজা ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গোলাম হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজেপি নেতা সামছুউদ্দিন, মাকসুদুর রহমান, আফসার উদ্দিন, মো. শাহ জামাল, মো. বাকের চকিদার, আলামিন চকিদার, মাহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০