Online Desk
১১ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সংরক্ষিত নারী আসন। জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের বন্টন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। এর মধ্যে ভোলা থেকে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে রয়েছেন রাজপথের লড়াকু নেত্রী এডভোকেট নুরজাহান বেগম বিউটি।

দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত আসনে মনোনয়নের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড, দীর্ঘদিনের ত্যাগী, রাজপথের সক্রিয় কর্মী, শিক্ষিত এবং অসাম্প্রদায়িক ভাবমূর্তির নেত্রীদের অগ্রাধিকার দিচ্ছে। এই মানদণ্ডে ভোলায় বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরজাহান বেগম বিউটি।

ভোলার মেয়ে নুরজাহান বেগম বিউটি বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে রাজপথের প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে ও তার পরিবারকে পোহাতে হয়েছে নানা রাজনৈতিক প্রতিহিংসা। তা সত্বেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি এই নেত্রী।

মনোনয়ন প্রসঙ্গে নুরজাহান বেগম বিউটি বলেন, ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের অনুসারী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে, তবে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে ভোলার মানুষের সেবা করতে চাই। বিশেষ করে নারীদের অধিকার আদায় এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমি কাজ করে যাবো।

ভোলার তৃণমূল নেতা-কর্মীদের মাঝেও নুরজাহান বেগম বিউটিকে নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কেন্দ্র থেকে কার হাতে ওঠে ভোলার এই সংরক্ষিত আসনের টিকিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০