দেশজুড়ে

ভোলার মেঘনায় বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় গুলি আহত ৩

  ভোলা প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ৮:৫৭:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোলার মেঘনায় বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় গুলি আহত ৩

ভোলার মেঘনার মাঝের চরে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের প্রতিবাদের সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সাহাজান মীর, মো. আলী মৃর্দা এবং অপূর্ব পাটোয়ারী। আহত সবাই কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানালে দ্রুতগামী স্পীডবোটে আসা একদল সন্ত্রাসী তাদের ওপর গুলি ছোড়ে। এসময় ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ বলেন, কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content