Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় হামলা, নারী কর্মীসহ আহত ৩

ভোলা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় হামলা, নারী কর্মীসহ আহত ৩

ভোলা প্রতিনিধি: ভোলা-৪ (চরফ্যাশন) আসনে নির্বাচনী প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত ইসলামির প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের তিন কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল জানান, তিনি তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ ৭/৮ জন নারী কর্মী নিয়ে প্রচারণায় অংশ নেন। এ সময় জামায়াত ইসলামির কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন এবং এলাকা ছাড়তে হুমকি দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে জামায়াতের কর্মীরা দলবদ্ধভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। প্রার্থী কামাল উদ্দিন বলেন, নারী কর্মীদের ওপর হামলার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

অভিযোগ ওঠা জামায়াত কর্মী সোহেল ও আলাউদ্দিন ঘটনার পর মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মো. শরিফ বলেন, যদি আমাদের কোনো কর্মী এ ঘটনায় জড়িত থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, উভয় পক্ষ মৌখিকভাবে বিষয়টি অবগত করেছে এবং তারা নিজেরাই সমঝোতার আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০