৫ মে ২০২০, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে লকডাউল শিথিল হয়েছে

করোনাভাইরাসের প্রভাব কমে আসায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে লকডাউন শিথিল করা হয়েছে। অনেক দেশেই খুলে দেয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন, কল-কারখানা।

 মধ্যপ্রাচ্যে করোনা সবচেয়ে বেশি আঘাত হানে ইরানে। দেশটির অনেক শহরেই লকডাউন শিথিল করা হয়েছে। রাজধানী তেহরানে খুলে দেয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান শপিংমল। করোনায় ইতোমধ্যেই ইরানে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন। আর আক্রান্ত প্রায় এক লাখ। প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, সোমবার থেকেই দেশটির ১৩২টি কাউন্টিতে অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় মসজিদ খুলে দেয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানে রোববার থেকে ব্যবসায়িক কার্যক্রমের ওপর সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সব শিল্প কারখানা পুরোদমে উৎপাদন চালিয়ে যেতে পারবে। এদিকে বাহরাইন পবিত্র মাস রমজান শুরু হতেই কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। তবে বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক।
গত ৯ এপ্রিল থেকেই কিছু দোকানপাট ও শপিংমল খুলে দিয়েছে বাহরাইন সরকার। আমিরাতেও সীমিত সংখ্যক ক্রেতা রাখার শর্তে কিছু শপিংমল খুলে দেয়া হচ্ছে। গত শনিবার আবুধাবির তিনটি শপিংমলে শারীরিক তাপমাত্রা মেপে ৩০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে দেয়া হয়।
এদিকে সৌদি আরবে ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সবধরনের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়কেন্দ্রগুলো খোলার ঘোষণা দেয়া হয়। বাণিজ্যিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। এছাড়া লেবানন, ইসরায়েল, কাতার, ওমানেও লকডাউন শিথিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০