Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই জিততে হবে। জিততে না পারলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসিত করবেন। মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে আপনাদের জিততে হবে। আর না জিততে পারলে ওরা (ডেমোক্র্যাট) আমাকে অভিশংসন করার একটা কারণ খুঁজে পাবে।’

রয়টার্স অনলাইন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে ভাটা পড়বে, এমনকি কংগ্রেসে তদন্তের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। নির্বাচনের আগে তাই যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জীবনযাপনের খরচ নিয়ে এরইমধ্যে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প চাইছেন, নিজেদের বিরোধ ভুলে রিপাবলিকানরা যেন হাত মেলান।

রিপাবলিকানদের সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫ এবং সিনেটে ৩৩টি আসন অবশ্যই হাতে রাখতে হবে।’

জীবনযাত্রার খরচ নিয়ে আলোচনা নেই
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় ট্রাম্পের ওপর নজর মার্কিন ভোটারদের। এ ঘটনার পর দেশের আভ্যন্তরীণ সমস্যা, যেমন মূল্যস্ফীতির দিকে নজর দেওয়ার জন্য চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। কিন্তু মঙ্গলবারের সম্মেলনে এসব ব্যাপারে ট্রাম্প কিছুই বলেননি। বরং তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের তৈরি করা ওসব সমস্যা এখন তার ঘাড়ে এসে পড়েছে।

৮৪ মিনিটের লম্বা বক্তব্যে অবান্তর অনেক কথা বলেন ট্রাম্প। যেমন তিনি বলেন, ‘স্ত্রীর উপদেশে জনসম্মুখে নাচা বন্ধ করে দিয়েছি।’ এছাড়া কিছু বানোয়াট আলাপও উঠে আসে এই বক্তব্যে। যেমন তিনি দাবি করেন, গত সাত মাসে ওয়াশিংটনে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। অথচ ২০২৫ সালে ১২৭ টি হত্যাকাণ্ড হয়েছে সেখানে। এমনকি ৩১ ডিসেম্বর রাতেও একজন খুন হন বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ। ট্রাম্প দাবি করেন, তিনি গলফ খেলার সুযোগ পান না; অথচ গত রোববারও তাকে গলফ মাঠে দেখা গেছে।

বক্তব্যে ট্রাম্প দাবি করেন, মিডটার্ম অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতবে, কিন্তু কিছু রিপাবলিকান সদস্য ঠিকঠাক পথে চলছেন না।
২০০৬ সাল থেকে প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে আসন খুইয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টরা। তাই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্বাস্থ্যখাতে মনোযোগ দিতে রিপাবলিকান সদস্যদের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

নিজের নির্বাহী ক্ষমতা বাড়াতে চান ট্রাম্প

প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন, তখন পর পর দুইবার অভিশংসনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন ডেমোক্র্যাট সদস্য এবারও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে, যদিও তা অস্বীকার করে আসছে হোয়াইট হাউজে।

বর্তমানে পাঁচ ভোট বেশি নিয়ে ক্ষমতায় টিকে রয়েছে রিপাবলিকানরা। এতো কম ব্যবধান নিয়ে টিকে থাকতে না প্রেসিডেন্ট ট্রাম্প ও স্পিকার মাইক জনসন। এমন পরিস্থিতিতে বিভিন্ন খাতে নিজের নির্বাহী ক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এতদিন রিপাবলিকানরা ট্রাম্পের প্রতি আনুগত্য দেখিয়ে খরচ এবং অন্যান্য বিষয়ে কংগ্রেসের ক্ষমতা অনেকটাই ট্রাম্পের হাতে ছেড়েছিলেন। তবে বর্তমানে তাদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে।

গত মাসে কলোরাডো এবং ফ্লোরিডার অবকাঠামো প্রকল্প বাতিলের সিদ্ধান্তে ভেটো দেন ট্রাম্প। এ সপ্তাহে তার সেই ভেটো খারিজ করতে একটি ভোটাভুটি হতে পারে। ধারণা করা হচ্ছে, অনেক রিপাবলিকান এই ভোটে ট্রাম্পের পক্ষ নেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০