Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম মঞ্জু

মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম মঞ্জু

এটি একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন পর দেশের মানুষ নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের পর এসব কথা বলেন, খুলনা-২ আসনের বিএনপি মনোনীত পপ্রর্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষা করছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পা রাখলাম।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছি। এখানে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, দখলদারিত্বের কোনো স্থান থাকবে না, বলেন তিনি।

নজরুল ইসলাম মঞ্জু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে খুলনাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছাত্র-জনতার গণঅন্দোলনে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিনি টুটপাড়া কবরস্থানে গিয়ে তার আব্বা-আম্মার জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কাজী মো. রাশেদ, এড. আকরাম হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, তরিকুল ইসলাম জহির, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান মবুজ, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চলসহ ওয়ার্ড, থানা ও অঙ্গ দলের শত শত নেতাকর্মি উপস্তিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০