Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়ন জমা ব্যর্থ, সবার সামনে কেঁদে ফেললেন প্রার্থী

মনোনয়ন জমা ব্যর্থ, সবার সামনে কেঁদে ফেললেন প্রার্থী

নির্ধারিত সময় অতিক্রম করায় মনোনয়নপত্র জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। তবে বিকেল ৫টার নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।

মনোনয়ন ফরম গ্রহণের জন্য তিনি একাধিকবার অনুরোধ করলেও নির্বাচন বিধিমালার কারণে তা সম্ভব হয়নি। এতে আবেগ সামলাতে না পেরে সবার সামনেই অঝোরে কেঁদে ফেলেন তিনি।

আব্দুল্লাহ বাদশা জানান, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ি বিকলের কারণে তিনি সময়মতো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেননি। দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান। এ সময় তার সঙ্গে থাকা সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন সংক্রান্ত বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। বিধির বাইরে যাওয়ার সুযোগ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০