Shakil Shah
১৫ ডিসেম্বর ২০২১, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদীতে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত- ৮

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরদার মাহমুদ হাছান ফোটনের কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফখরুল মান্নান মুক্তুর কর্মীদের দায়ী করেছেন তিনি।

বুধবার বেলা ১২ টার দিকে চালাকচর ব্যাপারীপাড়া এলাকায় গণসংযোগ চলার সময় এই হামলা চালানো হয়। এ ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, তামাককান্দা গ্রামের নূরুল ইসলাম, হাফিজপুর গ্রামের হিরন মিয়া এবং সবুজ মিয়া।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নসহ ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নূরুল ইসলাম বলেন, ‘লিফলেট বিতরণের সময় নৌকার প্রার্থীর কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেছেন। তাদের লাঠির আঘাতে আমার হাত ভেঙে গেছে।’

আহত হিরন মিয়া বলেন, ‘আমাকে লাঠি দিয়ে আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। পরে আমার হাটু এবং পিঠে রড দিয়ে বেদম মারপিট করে। অজ্ঞান অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আমার মোটরসাইকেলও ভেঙে ফেলা হয়েছে।’

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরদার মাহমুদ হাছান ফোটন বলেন ‘প্রার্থী হওয়ার পর থেকে হুমকি দেওয়া হচ্ছে। তারপরও নির্বাচনী মাঠে থাকায় আমার গণসংযোগে অতর্কিত হামলা করা হয়। বুধবার চালাকচর ব্যাপারীপাড়ায় গণসংযোগ চলার সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার কর্মী সমর্থকদের ওপর নৌকা প্রার্থীর সমর্থকেরা হামলা করেছেন।’

তবে নৌকার প্রার্থী ফখরুল মান্নান মুক্তু সাংবাদিকদের বলেন, ‘ আমার কোনো কর্মী হামলার সঙ্গে জড়িত নন। বরং স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমাদের কর্মী-সমর্থকদের মারধর করেছেন। তাছাড়া নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেওয়া হচ্ছে না।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ‘ নৌকা এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছিল। তবে মারামারির বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০