২৪ এপ্রিল ২০২০, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত অপর বন্ধুও মারা গেল

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যানের (পুলিশের এএসআই) গুলিতে আহত অপর বন্ধু মো. মহিন উদ্দিনও (৩২) শুক্রবার ভোর রাতে মারা গেছেন নিহত মহিন উদ্দিন কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আইজগানা কারিগরপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে নিয়ে একই ঘটনায় ওই গানম্যানের গুলিতে তার বন্ধু দুজন নিহত হলেন স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে গাজীপুরের কালিয়াকৈরে সাতদিন পূর্বে গানম্যান কিশোর তার দু বন্ধুকে গুলি করে

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হকের গানম্যানের দায়িত্বে নিয়োজিত ছিলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে জেলা পুলিশের এসবি এএসআই কিশোর কুমার মন্ডল এএসআই কিশোর কুমার মাঝে মধ্যেই বন্ধু মহিন উদ্দিন শহিদুল ইসলাম শহিদের সঙ্গে একত্রে আড্ডা দিত এবং মাদক সেবন করতো

গত কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে মহিন উদ্দিনের পরকিয়া থাকার সন্দেহে কিশোরের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল ওই কলহের জেরে তি সম্প্রতি ঢাকার বাসা থেকে বাপের বাড়ি চলে যান কিশোরের স্ত্রী এতে ক্ষিপ্ত হয় কিশোর কুমার এর জেরে মহিনকে হত্যার উদ্দেশ্যে ১৬ এপ্রিল রাতে গাঁজা সেবন আড্ডা দেয়ার কথা বলে মোবাইল ফোনে তাকে স্থানীয় কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে আসতে বলে কিশোর রাতে কিশোরের জন্য বন্ধু শহিদকে নিয়ে মহিন ওই নির্ধারিত স্থানে গিয়ে অপেক্ষা করতে থাকে

রাত পৌণে ১০টার দিকে কিশোর কুমার একটি মোটরসাইকেল নিয়ে সেখানে আসে এসময় কোন কিছু বুঝে ওঠার আগে নিজ পিস্তল দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায় এএসআই কিশোর এতে বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হয়ে শহিদ ঘটনাস্থলেই নিহত এবং পেটে গুলিবিদ্ধ হয়ে মহিন উদ্দিন আহত হয় নিহত শহিদুল ইসলাম শহিদ (৩৫) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আইজগানা কারিগরপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে এলাকাবাসী আহত মহিনকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর শুক্রবার ভোর রাত ৩টার দিকে মারা যান মহিন এঘটনার পরদিন ১৭ এপ্রিল নিহতের স্ত্রী বাদি হয়ে কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ঘটনার পরদিন পুলিশ ঢাকার আশুলিয়া থানা এলাকার একটি বাড়ি থেকে ওই গানম্যান এএসআই কিশোর কুমার মন্ডলকে পিস্তল ৬রাউন্ড গুলিসহ গ্রেফতার করে

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, ১৮এপ্রিল আদালতে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় কিন্তু আদালত বন্ধ থাকায় রিমান্ড শুনানি হয়নি আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০