১ মে ২০২০, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান মে দিবসে গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের দাবি সিইউজে’র

চট্টগ্রাম ব্যাুরো : করোনার এই মহাদুর্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে পর্যাপ্ত সুরক্ষা, নিরাপদ কর্ম পরিবেশের ব্যবস্থা না করা এবং যথাসময়ে বেতনভাতা পরিশোধ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দ। তাঁরা অবিলম্বে গণমাধ্যমকর্মীদের ন্যায্য পাওনা, অধিকার, সুরক্ষা নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি দাবি জানিয়েছেন।

মহান মে দিবস উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক . শামসুল ইসলাম বলেন, বুকের তাজা রক্তের বিনিময়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের গৌরবময় দিন আজ। এবার এমন এক সময় মহান মে দিবস এসেছে, যখন মরণঘাতী ভাইরাস কোভিড১৯ এর ভয়াল থাবায় পর্যুদস্ত সারা বিশ্ব। নিজেদের জীবন রক্ষায় দেশের মানুষকে ঘরে অবস্থানের নির্দেশনা দিয়ে এক মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যেও মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন গণমাধ্যমকর্মীরা।

দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকায় একজন সাংবাদিক করোনায় প্রাণ হারিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠান স্ব স্ব কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিরাপদ কর্মপরিবেশের ব্যবস্থা না করে তাঁদের জীবনকে অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে। কোন কোন প্রতিষ্ঠান করোনার এই মহাদুর্যোগেও কর্মরত সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা যথাসময়ে পরিশোধ করছেনা। উল্টো তাঁদের উপর নানা ধারণের মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে। যা অত্যন্ত দুঃখজনক।

নেতৃবৃন্দ বলেন, প্রায় দেড় বছর আগে নবম মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হলেও নানা অসঙ্গতি জটিলতার কারণে এখনো তা বাস্তবায়ন হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে সংবাদকর্মীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। জটিলতার দ্রুত নিরসন হওয়া প্রয়োজন। সিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে নবম ওয়েজ বোর্ড নিয়ে জটিলতা নিরসন, গণমাধ্যমকর্মীদের অধিকার, সুরক্ষা নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আগামী ঈদের আগে উৎসব বোনাস মে মাসের বেতনসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০