১১ মে ২০২০, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহামারীর আকালে কৃচ্ছ্রতার কঠিন পথে সৌদি

তেলের ব্যাপক দরপতনের মধ্যে করোনাভাইরাস মহামারী কারণে রাষ্ট্রের বাড়তি ব্যয়ের বোঝা মেটাতে বিশেষ ধরনের নাগরিকদের চলমান ভাতা স্থগিত করার পাশাপাশি মূল্য সংযোজন করের (মূসক) হার বাড়িয়ে দিয়েছে সৌদি আরব।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়, জুনের শুরু থেকে জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত হবে এবং জুলাইয়ের শুরু থেকে মূসকের হার ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হবে।

তেলের দরপতনে ভুগতে থাকার মধ্যে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটিকে করোনাভাইরাস বিরুদ্ধে লড়তে হচ্ছে। এমন পরিস্থিতি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিচালিত অর্থনৈতিক সংস্কারের গতি রোধ করতে পারে।

সোমবার যখন কৃচ্ছ্রতা সাধনের এই পদক্ষেপ ঘোষণা করা হলো, তখন আয়ের চেয়ে রাষ্ট্রীয় এতোটাই বেড়েছে যে প্রথমবারের মতো দেশটি প্রথম প্রান্তিকে ৯০০ কোটি ডলারের বাজেট ঘাটতিতে পড়েছে ।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বিবৃতিতে বলেন, এমন পদক্ষেপ বেদনাদায়ক হলেও মাঝারি থেকে দীর্ঘ মেয়াদে আর্থিক  ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে… এবং যথাসম্ভব স্বল্প ক্ষয়ক্ষতি নিয়ে অভূতপূর্ব করোনভাইরাস সঙ্কটকে কাটিয়ে উঠতে এটা অনিবার্য।

তিনি বলেন, লকডাউন ও অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস পাওয়ায় তেলবহির্ভূত রাজস্ব আদায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি স্বাস্থ্যসেবা খাতে অপরিকল্পিত চাপ মোকাবিলায় ও অর্থনীতি রক্ষায় নেওয়ার উদ্যোগের কারণে ব্যয় বেড়েছে।

“এসব চ্যালেঞ্জ রাজস্ব আয় কমিয়েছে, সরকারি ব্যয় এমন মাত্রায় বেড়েছে যে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত না করে মাঝারি থেকে দীর্ঘমেয়াদে এগিয়ে যাওয়া কঠিন। এ জন্য দরকার রাষ্ট্রীয় ব্যয় কমানোর পাশাপাশি তেলবহির্ভূত রাজস্ব আদায় স্থিতিশীল রাখতে সহায়ক ব্যবস্থা নেওয়া।”

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, মার্চ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অন্তত দুই দশকের মধ্যে সর্বোচ্চ গতিতে কমেছে; এবং তা ২০১১ সালের পরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

বছরের প্রথম তিন মাসে দেশটির তেল বিক্রির আয় আগের একই সময়ের চেয়ে ২৪ শতাংশ কমে ৩ হাজার ৪০০ কোটি ডলারে নামায় মোট রাজস্ব আয় ২২ শতাংশ কমেছে।

কিছু সরকারি কর্মকাণ্ড বন্ধের কিছু সংস্থার বরাদ্দ বাতিল করে এবং ভিশন:২০৩০ সংস্কার কর্মসূচির কিছু উদ্যোগ ও মেগা প্রকল্প থেকে মোট ১০ হাজার কোটি রিয়াল (২ হাজার ৬৬০ কোটি ডলার) ব্যয় কমিয়েছে সৌদি আরব সরকার।

বিবৃতিতে বলা হয়, সরকারি খাতের কর্মচারী ও ঠিকাদারদের দেওয়া সকল আর্থিক সুবিধা পর্যালোচনা করে ৩০ দিনের মধ্যে সুপারিশ জমা দিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

গৃহস্থালি গ্যাসের দাম বৃদ্ধি ও মূসক চালুর কারণে বাড়তি ব্যয়ের বোঝা কমাতে  সরকারি কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত ও শিক্ষার্থীদের জন্য ২০১৮ সালের জানুয়ারিতে বিশেষ এই ভাতা চালু করেছিলেন সৌদি বাদশাহ সালমান।

এর আওতায় দুই ক্যাটেগরিতে প্রতি মাসে এক হাজার ও ৫০০ রিয়াল করে পেতেন এসব নাগরিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০