Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারীদের নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিএনপিতে ঠাঁই হবে না- ডা: সালাউদ্দিন বাবু

মাদক কারবারীদের নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিএনপিতে ঠাঁই হবে না- ডা: সালাউদ্দিন বাবু

যারা মাদক কারবারীদেরকে নিয়ে রাজনীতি করছে, নির্বাচনের পরে তাদের বিএনপিতে কোন ঠাঁই হবে না বলে হুশিয়ারী দিয়েছেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সোমবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যাুৎ ডেন্ডাবর এলাকার ঈদগাহ মাঠে থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে এই হুশিয়ারী দেন।

এসময় তিনি বলেন, নেত্রী দুর্দিনে দেশ ছেড়ে পালাইনি, লন্ডনে তাঁর যাওয়ার সুযোগ ছিলো, কিন্তুু তিনি যাননি। দেশের মানুষের কথা চিন্তা করেই তিনি দেশের মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে কারাবরণও করেছেন। এই জন্যই তাঁর প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা রয়েছে। তাই জনগণ এই আস্থার জায়গা থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নেত্রীকে আরও একবার দেশ পরিচালনার সুযোগ করে দিবেন।

থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, যুগ্ম-আহবায়ক বদরুল আলম সুমন, কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন পাঠান, কামরুল হাসান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন ও ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী তুহিন মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০