
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গত ২৪ ঘন্টায়ন নতুন করে ৭ জনের দেহে করোনা ভাইরাসের আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত শনাক্ত সকলেই রাজৈর উপজেলায়। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ৪৮–এ দাঁড়ালো।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুলইসলামজানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে সাত জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। ফলে জেলায় মোট শনাক্ত সংখ্যা ৪৮জন হলো। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, জেলায় করোনা আক্রান্ত শনাক্ত ৪৮জনের মধ্যে শিবচর উপজেলার ২৩ জনও সদর উপজেলায় ১০জন, রাজৈর উপজেলায় ১৪ জন এবং কালকিনি ১ জন।এর মধ্যে এ পর্যন্ত দুই জন মৃত্যু বরণ করেন।