Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে নামজারি কর‌তে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ায় পরিচ্ছন্নতাকর্মীর জেল

মাদারীপুরে নামজারি কর‌তে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ায় পরিচ্ছন্নতাকর্মীর জেল

মাদারীপুরের শিবচরে জমির নামজারি করতে ঘুষ নেওয়ার অপরাধে নোয়াব আলী (৪৭) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এ রায় দেন।

জানা যায়, সম্প্রতি শিবচর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসেন এক নারী। তার কাছ থেকে জমির নামজারি করার জন্য নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে সেই টাকা দেন ওই নারী। কিন্তু জমির নামজারি বিলম্ব হওয়ায় বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। পরে নোয়াব আলীকে কার্যালয়ে হাজির করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়। পুলিশের মাধ্যমে পাঠানো হয় শিবচর থানায়। বুধবার (৭ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হবে। শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, নোয়াব আলী যে কাজটি করেছে সেটি খুবই অন্যায়। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে সাজা দেওেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০