bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুর পুরো জেলা লকডাউন ঘোষণা, বিনা কারণে বেরুলেই সাজা

মাদারীপুর প্রতিনিধি : শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলা লকডাউনের পর এবার মাদারীপুর পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। যা রাত ১০টার পর থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে, আওতামুক্ত থাকবে জরুরী সেবা। ওষুধের ফার্মেসী ছাড়া প্রতিদিন দুপুর ১২টার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জরুরী সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সরকারের গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোন রোগী শনাক্ত হওয়ায় এর আগে গত ১৯ মার্চ শিবচর উপজেলায় ঘোষণা করা হয় লকডাউন। পরে ১৩ এপ্রিল লকডাউন ঘোষণা করা হয় কালকিনি ও রাজৈর উপজেলা। এ থেকেই  তিনটি উপজেলায় বন্ধ রাখা হয় সব ধরনের গণপরিবহন ও জনসমাগম। একই সঙ্গে প্রবেশ ও বাহির পথ আটকিয়ে দেয়া হয়েছে। করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় জনমনে বিরাজ করছে আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় লকডাউনের সিদ্ধান্ত।
এদিকে মাদারীপুর জেলায় করোনা ভাইরাসে মোট ২৩জন আক্রান্তের খবর জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম। এর মধ্যে শিবচর উপজেলায় ১৫জন, সদরের সংখ্যা ৫, কালকিনি ১জন আক্রান্ত হয়েছেন এবং রাজৈর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২জন। প্রতিনিয়ত এই আক্রান্তের সংখ্যা বাড়ায় কঠোর অবস্থানে প্রশাসন। অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই জেল-জরিমানার সিদ্ধান্তও নেয়া হয়েছে। পাশাপাশি এ রোগের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরারমর্শ দেয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০