Shakil Shah
২০ সেপ্টেম্বর ২০২১, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ নিঃস্ব হওয়ার পর ব্যবস্থা নিচ্ছে সরকার: ই-কমার্স প্রসঙ্গে হাইকোর্ট

দেশের ক্ষুদ্রঋণসহ বিভিন্নখাতে প্রতারণা করা ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলেও তা দেরিতে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার তখনই পদক্ষেপ নিলো, যখন আমি নিঃস্ব হয়ে গেলাম। এ সময় ই-কমার্স প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ) নামে সুদের ব্যবস্থা বন্ধের নির্দেশনা চেয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন হাইকোর্ট। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হাইকোর্ট বলেন, দেশের মানুষ দরজা-জানালা বন্ধ করে শান্তিতে ঘুমাবে কিন্তু আমাদের দরজাগুলো কেন খোলা? মানুষের টাকাগুলো কেন লুট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে। এটা আমরা দেখতে চাই, পরীক্ষা করতে চাই। আমরা এ বিষয়ে আদেশ দেবো।

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক বলেন, সরকার যে ব্যবস্থা নিচ্ছে না তা কিন্তু নয়। এহসান গ্রুপ ও ই-ভ্যালির জড়িতদের গ্রেপ্তার করেছে। ব্যবস্থা নেয়া হচ্ছে। তখন আদালত আরও বলেন, সরকার তো ব্যবস্থা নিচ্ছে কিন্তু কখন? যখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১০

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১১

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১২

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৩

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৪

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৫

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৭

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৮

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

২০