Shakil Shah
৬ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় ২১ বছর ধরে দাঁড়িয়ে আছে ব্রিজ

পলাশ চন্দ্র সরকার, মান্দা (নওগাঁ) :

জনদুর্ভোগ লাঘবে দুই দশক আগে নির্মাণ করা হয়েছিল ব্রিজটি। কিন্তু সংযোগ রাস্তা নির্মাণ না করায় এটি কোন কাজে আসছে না এলাকাবাসীর। বর্তমানে ইটের গায়ে শ্যাওলা ধরেছে। দু’এক স্থান থেকে খসে পড়তে শুরু করেছে ইট। ব্রিজটির অবস্থান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকরামপ্রসাদ গ্রামে।

২০০০ সালের দিকে কদমতলী বিলের পানি গোদাগাড়ী বিলে নিষ্কাশনের লক্ষ্যে সরকারি ক্যানেলে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এই ক্যানেলটি চকরামপ্রসাদ গ্রামকে দুই ভাগে বিভক্ত করে দেয়। প্রয়োজনের তাগিদে এপার-ওপার হতে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে। তখন ক্যানেলের ওপর বাঁশের আড়া তৈরি করে লোকজন চলাচল করেন। এ অবস্থায় দুর্ভোগ লাঘবে সরকারি অর্থায়নে সেখানে একটি ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ করা হয়নি সংযোগ রাস্তা। গ্রামের বাসিন্দা আব্দুর রকিব ও আব্দুল জলিল বলেন, যাতায়াত নির্বিঘ্ন করতে ক্যানেলের ওপর সরকারিভাবে ব্রিজটি নির্মাণ করা হয়। তবে কোন দপ্তর এটি নির্মাণ করেছে তা জানা নেই। রাস্তা না থাকায় দুর্ভোগের মধ্যেই তাঁদের চলাচল করতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কাজ হয়নি।

শিক্ষক আব্দুল বারী বলেন, গ্রামবাসীর সুবিধার্থে যাতায়াতের একমাত্র রাস্তায় ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাস্তা না থাকায় ভোগান্তি কমেনি। বর্তমান সময়ে যোগাযোগের ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বারিল্যা গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সরকারি অর্থ ব্যয় করা হয়েছে সেটি ভেস্তে যেতে বসেছে। ব্রিজটি ব্যবহার না হওয়ায় ইট খসে পড়তে শুরু করেছে। জনস্বার্থে অবিলম্বে ব্রিজটিতে সংযোগ রাস্তা নির্মাণের জোর দাবি জানান।

তবে ব্রিজটি কোন দপ্তর নির্মাণ করেছে তার হদিস পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশল অধিদপ্তর কিংবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর কেউ স্বীকার করছে না ব্রিজটি নির্মাণের বিষয়ে। এ কারণে এর নির্মাণ ব্যয় ও সময় সম্পর্কে জানা যায়নি। তবে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, প্রয়াত চেয়ারম্যান পিয়ার বকস মন্ডলের আমলে ব্রিজটি নির্মাণ করা হয়ে থাকতে পারে। এর বেশি আমার জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০