Bhorer Darpan Online
২২ জুন ২০২০, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাশরাফীর স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্কঃ গত শনিবার মাশরাফী করোনায় পজিটিভ ধরা পরে । গেলো দুই দিন শরীরে জ্বর বাড়েনি। কিন্তু আজ সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা। ব্যথা বাড়ায় মাশরাফীকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

অবশ্য আগে থেকেই অ্যাজমার সমস্যা রয়েছে মাশরাফীর। এখন শ্বাসকষ্ট বেড়েছে।

প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে অধিনায়কের বন্ধু সৌমেন চন্দ্র বসু। মাশরাফীর এজমার সমস্যা পুরানো।

মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, তাঁর শরীর আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া লাগতে পারে। অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তাঁর পরিবার।

এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।

সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০